Wednesday, June 24, 2026

বিশ্বদরবারে আর জি কর হাসপাতালের পয়জন ইনফরমেশন সেন্টারকে স্বীকৃতি দিল WHO

Date:

Share post:

বাংলার চিকিৎসাব্যবস্থায় নয়া পালক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বড়সড় স্বীকৃতি পেল কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। এখানকার  ‘পয়জন ইনফরমেশন সেন্টার’-কে ডাইরেক্টরি অফ ওয়ার্ল্ড পয়জন সেন্টারের অন্তর্ভুক্ত করল হু। এবার থেকে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টারের তালিকায় নথিভুক্ত করা হল আর জি করের নাম। গতকালই ইমেলে এই স্বীকৃতি দিয়ে সাফল্যের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু(WHO)।

আরও পড়ুন:ছাত্র আন্দোলনে যোগদান, বরখাস্ত অধ্যাপককে ছাঁটাইয়ের পথে বিশ্বভারতী

প্রসঙ্গত, ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার WHO-‌এর অধীনস্থ। WHO-‌এর পক্ষ থেকে মোট ৩৫০ টি সংস্থাকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে জানানো হচ্ছে, ৩৫০ টি সংস্থাকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে তারমধ্যে  আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘পয়জন ইনফরমেশন সেন্টার’ একমাত্র নির্ভেজাল সরকারি হাসপাতাল। ২০১৮ সালে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি করা হয়।

হাসপাতালের সাফল্য প্রসঙ্গে পয়জন ইনফরমেশন সেন্টারের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা সোমনাথ দাস জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি দেওয়ার ফলে এই পয়জন ইনফরমেশন সেন্টার থেকে যে তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো হবে তা বিশ্বের দরবারে প্রামাণ্য তথ্য হিসেবে স্বীকৃত হবে।

advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...