Friday, April 3, 2026

করোনা মোকাবিলায় হাসপাতালগুলিকে বেড বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

প্রকোপ কিছুটা কমলেও এখনও পুরোপুরি করোনা (Corona) আবহ কেটে গিয়েছে বলা যাবে না। তাই কোভিড (Covid 19) মোকাবিলায় সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)। আজ, শুক্রবার স্বাস্থ দফতরের
পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বেড এবং নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ না মিললে ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি নবান্নর

SSKM, NRS, RG Kar সহ রাজ্যের মোট ২১টি সরকারি হাসপাতালে এই বেড সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়াও ৯০টি নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট বেড বাড়ানোর কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। ৯০টির মধ্যে ৮০টি বেড বাড়ানো হবে SSKM হাসপাতালে এবং ১০টি বেড বাড়ানো হবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজগুলিকে এই কাজ সেরে ফেলতে হবে। CMOH এবং MSVP-দের নির্দেশে বলা হয়েছে দ্রুত এই কাজের জন্য সব রকম প্ল্যান যেন তারা জমা দেন। কোভিডের সম্ভাব্য তৃতীয় ঢেউ সামলাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

 

advt 19

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...