Tuesday, June 23, 2026

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ না মিললে ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি নবান্নর

Date:

Share post:

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে (Student Credit Card) নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে এবার কড়া মনোভাব নিলো নবান্ন (Nabanna)। অভিযোগ, বেশকিছু বেসরকারি ব্যাঙ্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ডের স্কিমকে মঞ্জুর করছে না। সব জেলাশাসকদের (DM) ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে এই সমস্ত ব্যাঙ্কের তালিকা তৈরির। মুখ্যসচিব (CS) হরিকৃষ্ণ ত্রিবেদী (H K Drevedi) স্বয়ং এমন নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সরকারি প্রকল্পে সহায়তা করতে রাজি না থাকলে সেই সমস্ত ব্যাঙ্কগুলির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে নবান্ন।

কৃষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট লোন, স্বনির্ভর গোষ্ঠীর টাকা ব্যাঙ্কের মাধ্যমেই সরাসরি পৌঁছে যায় গ্রাহকদের কাছে। এবার রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ না দিলে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ঋণ নিতে গিয়ে গ্রাহকদের হয়রানির এমন অভিযোগ জমা পড়েছে নবান্নে। তার ভিত্তিতেই মুখ্য সচিবের এমন কড়া নির্দেশ।

 

advt 19

 

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...