Tuesday, June 23, 2026

দল ঘোষণা হাবাসের, নাসাফের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ রয় কৃষ্ণার

Date:

Share post:

২২ সেপ্টেম্বর এএফসি কাপের(Afc Cup) ইন্টার জোনাল সেমিফাইনালে উজবেকিস্তানের শক্তিশালী দল এফসি নাসাফের ( fc nasaf) বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। সেই ম‍্যাচের প্রস্তুতি এখন দিয়েই শুরু করে দিয়েছে হাবাসের( habas) দল। পরের পর্বে পৌঁছাতে গেলে জিততেই হবে এই ম‍্যাচ। তা ভালোই জানেন প্রীতম কোটাল, রয় কৃষ্ণারা। তাইত এই ম‍্যাচকে হালকা ভাবে নিতে নারাজ বাগানের ফিজির তারকা।

এদিন এটিকে মোহনবাগানের সোশ্যাল মিডিয়ায় রয় কৃষ্ণা বলেন, এটি একটি কঠিন ম‍্যাচ হতে চলেছে। আমরা যতটা সম্ভব নিজেদের প্রস্তুত রাখছি।

এদিন নাসাফ ম‍্যাচ নিয়ে কৃষ্ণা বলেন,” এটি একটি কঠিন ম‍্যাচ। প্রতিপক্ষ খুবই শক্তিশালী। আমরা এই ম‍্যাচের জন‍্য নিজেদের প্রস্তুত রাখছি। এই ম‍্যাচ জিততে হবে পরের পর্বে যেতে হলে। ওদের ভালো বিদেশী ফুটবলার আছে। এই ধরনের ম‍্যাচ সত‍্যিই চ‍্যালেঞ্জিং।

গোল করার ক্ষেত্রে কোচ হাবাসের প্রধান ভরসা কৃষ্ণা। এমনকি বাগান সমর্থকদের নয়নের মনিও তিনি। গত আইএসএলে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন কৃষ্ণা। এএফসি কাপেও কী সেই লক্ষ‍্যই থাকবে? যদিও বাগানের প্রানভোমরা নিজে গোল করতে নয়, বরং দলের জয়কেই বেশি প্রাধান্য দিচ্ছেন। তিনি বলেন,” আমার লক্ষ‍্য হল দলকে জেতানো। নিজেই শুধু গোল করা নয়, যদি আমার পাসে অন‍্য কেউ গোল করে, তাহলে আমি তাই করব। মূল লক্ষ‍্য হল দলকে জেতাতে সাহায্য করা। ”

এদিকে এএফসি কাপে নাসাফের বিরুদ্ধে দল ঘোষণা করল হাবাস। দলে ফিরলেন নতুন বিদেশী জনি কাউকো। চোট সারিয়ে ফিরেছেন প্রবীর দাস ও মাইকেল সুসাইরাজ। দলে থাকছেননা হুগো বৌমোস।

একনজরে দেখে নেওয়া যাক এটিকে মোহনবাগানের দল,

গোলরক্ষক : অমরিন্দর সিং, অভিলাষ পাল, আর্শ আনোয়ার।

ডিফেন্ডার : প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, কার্ল ম‍্যাকহিউ, শুভাশিস বোস, সুমিত রাঠি।

মিডফিল্ডার : জনি কাউকো, লেনি রডরিগেজ, লিস্টন কোলাসো, প্রবীর দাস, মাইকেল সুসাইরাজ, বিদ‍্যানন্দ সিং, এংসন সিং, শেখ সাহিল, রবি বাহাদুর রানা, অভিষেক ধনঞ্জয়।

ফরোয়ার্ড : রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসন, মনবীর সিং, কিয়ান নাসিরি।

আরও পড়ুন:বিরাটের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন স্ত্রী অনুষ্কা শর্মার

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...