Tuesday, June 9, 2026

মোদির জন্মদিনকে “ন্যাশনাল জুমলা ডে” বলে কটাক্ষ মুকুলের

Date:

Share post:

আজ, শুক্রবার প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন (Birthday)। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রায় ১৫দিন ধরে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল থেকে শুধু নিজের দল নয়, দেশের বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিত্বরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। সকলেই তাঁর শুভকামনার বার্তা দিচ্ছেন।

কৃষ্ণনগর উত্তরের বিধায়ক (Krishnanagar Uttar MLA) মুকুল রায়ও (Mukul Roy) মোদির জন্মদিন উপলক্ষে টুইট করেছেন। তবে শুভেচ্ছা নয়, মুকুল রায় তাঁর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চূড়ান্ত সমালোচনা করেছেন।

একুশের বিধানসভা নির্বাচনের ঠিক পরেই বিজেপি ছাড়েন মুকুল রায়। তার আগে প্রায় ৪ বছর গেরুয়া শিবিরে ছিলেন তিনি। শুধু তাই নয়, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদও পেয়েছিলেন মুকুলবাবু। এমনকী, প্রধানমন্ত্রী কলকাতায় এলে মুকুল রায় সর্বদাই যোগাযোগ করতেন তাঁর সঙ্গে। বিধানসভা নির্বাচনে মুকুল রায় দলের নির্দেশে উত্তর কৃষ্ণনগরে প্রার্থী হয়েছিলেন। সেখানে মোদি তাঁর হয়ে প্রচারও করেছিলেন।

কিন্তু বিজেপি ছাড়ার পর আজ মোদির জন্মদিনে টুইট করে মুকুল রায় সেই মোদির কড়া সমালোচনা করেছেন। টুইটে তিনি লেখেন “ন্যাশনাল জুমলা ডে” (National Jumla Day)। দেশজুড়ে জুমলা রাজ চলছে। নোটবন্দি, মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবন অন্ধকারে দুর্বিষহ হয়ে উঠেছে। আর বিজেপি দেশজুড়ে নরেন্দ্র মোদির জন্মদিন পালন করছে। “সবকা সাথ সবকা” বিকাশের নামে জুমলা রাজ চলছে। নিজেদের আখের গোছাচ্ছে।

 

মোদির আমলে তেলের দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি হয়েছে। মোদির আমলে দেশের মানুষের দুর্দশা দেখেই মুকুল রায়ের এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।

 

advt 19

 

 

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...