Friday, April 3, 2026

করোনার ওষুধের ওপর জিএসটি ছাড়ের সময়সীমা বাড়ল

Date:

Share post:

করোনার ওষুধের উপর জিএসটি ছাড় একই থাকছে৷ তবে ছাড়ের সময়সীমা বাড়াল কেন্দ্র৷ শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনা ওষুধে জিএসটি ছাড় একই থাকছে৷ ছাড়ের এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর৷
এদিন লখনউয়ে জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু হয়৷ ওই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷
২৪টি রাজ্যের প্রতিনিধি রয়েছে এই বৈঠকে। তাতে একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। কোভিড পরিস্থিতিতে জিএসটি আদায়ে এবার বেশ ঘাটতিতে কয়েছে মোদী সরকার। গত কয়েক মাসে জিএসটি আদায়ের হাল একটু ফিরেছে। নইলে এপ্রিল-জুন মাসেও জিএসটির হাল বেহাল ছিল ।
এর আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জিএসটি মকুবের কথা ঘোষণা করা হয়েছিল। সেই মেয়াদ আরও বাড়ানো হল। তার কারণ একটাই অক্টোবরে করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

 

advt 19

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...