Tuesday, April 7, 2026

সেনাবাহিনীতে আরও এক সম্মান পেলেন মহেন্দ্র সিং ধোনি

Date:

Share post:

ভারতীয় দলের মেন্টরের পরেই আরও এক সম্মান পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি( Ms Dhoni)। ন্যাশানল ক্যাডেট কর্প (এনসিসি) কেমন কাজ করছে তা দেখার জন্য একটি ১৫ জন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই এনসিসি তদারকি কমিটিতে রয়েছেন ধোনি।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এদিন জানানো হয়, এই তদারকি কমিটির কাজ হচ্ছে এনসিসি-র উন্নতির দিকে নজর দেওয়া। এনসিসি ক্যাডেটদের কী ভাবে আরও কাজের সঙ্গে যুক্ত করা যায় সেই দিকে নজর দেবে এই কমিটি।এর আগে সেনাবাহিনীতে সাম্মানিক ভাবে লেফ্টানেন্ট কর্নেলের দায়িত্ব দেওয়া হয়েছিল ধোনিকে।

এই সম্মান পাওয়ার পরই ধোনির দল চেন্নাই সুপার কিংস সম্মান জানায় ধোনিকে। এদিন তারা সোশ্যাল মিডিয়ায় ধোনির একটি ছবি পোস্ট করে লেখেন,”জাতীয় কাজে নিযুক্ত। এর জন্য বাকি সব কিছু অপেক্ষা করতে পারে।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...