Saturday, April 11, 2026

রাজ্য পুলিশ নয়, ভবানীপুরের ভোটের দায়িত্বে শুধু কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য কার্যত মুড়ে ফেলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এবার ভবানীপুর উপনির্বাচনেও সেই একই পথে হাঁটছে কমিশন। ভবানীপুর সহ রাজ্যের ৩ কেন্দ্রের ভোটগ্রহণ হবে একেবারে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। তিনটি আসনের ভোটগ্রহণে বুথের দায়িত্বে থাকবে না কোনও রাজ্য পুলিশ। অর্থাৎ ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে ভোটগ্রহণ। এর জন্য মোট ৫২ কোম্পানি বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ১৫ কোম্পানি বাহিনী রুট মার্চের জন্য ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছে গিয়েছে।

কোন কেন্দ্রে কত কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে? কমিশন সূত্রে জানা গিয়েছে, ভবানীপুরের ২৮৮টি বুথের জন্য ১৫ কোম্পানি, জঙ্গিপুরের ৩৬৩টি বুথের জন্য ১৮ কোম্পানি এবং শমসেরগঞ্জের ৩২৯টি বুথের জন্য ১৯ কোম্পানি বাহিনী আসবে। কেবলমাত্র ভবানীপুর কেন্দ্রের জন্য থাকছে একজন আলাদা পুলিশ পর্যবেক্ষক। অপর দুই কেন্দ্রের দায়িত্বে থাকছেন অপর একজন পুলিশ পর্যবেক্ষক।

আরও পড়ুন- “ভোট শেষ জোট শেষ”, কংগ্রেস-ISF নিয়ে বামেদের অবস্থান স্পষ্ট করলেন ইয়েচুরি

advt 19

 

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...