Sunday, April 5, 2026

আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

Date:

Share post:

ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। একদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণারত অন্যদিকে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের জেরে শনি এবং রবিবার উপকূলবর্তী এলাকা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টিতে ফের উত্তাল হতে পারে সমুদ্র, নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকাগুলিও জলমগ্ন হতে পারে।
মৌসম ভবনের পূর্বাভাস,  শুক্রবার বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি অবস্থান করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এর ফলে শনিবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা দিচ্ছে আবহাওয়া দফতর।
রবিবার বৃষ্টি আরও বাড়বে বলে জানানো হয়েছে।কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। শহর ও শহরতলীর দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

advt 19

Related articles

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...