Friday, April 3, 2026

মর্মান্তিক! মা উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রৌঢ়

Date:

Share post:

উড়ালপুলে বাইক রেখে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক প্রৌঢ়।রবিবার সাতসকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে  মিলন মেলা গেটের সামনে মা উড়ালপুলে। আশঙ্কাজনক অবস্থায় ওই প্রৌঢ়কে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, সকাল পৌনে ৭টা নাগাদ থেকে ঝাঁপ দেন বছর ছাপান্নর প্রৌঢ়। কী কারণে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রৌঢ়ের নাম প্রণব কুণ্ডু। শ্রীভূমি এলাকার বাসিন্দা তিনি। রবিবার সাতসকালেই পার্ক সার্কাসের দিক থেকে বাইক নিয়ে উড়ালপুলে ওঠেন। হঠাৎ সায়েন্স সিটির কাছে পরমা আইল্যান্ডের ওপর গাড়ি থামিয়ে সেখান থেকে ঝাঁপ দেন তিনি ।
দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন ময়দান থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করেন তাঁরা।নিহত ব্যক্তি রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। ব্যবসার কারণে আত্মঘাতী কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

advt 19

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...