Friday, April 3, 2026

বাবুল সুপ্রিয়কে তৃণমূলে স্বাগত জানালেন অনুব্রত-কল্যাণ-মহুয়ারা

Date:

Share post:

শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান। এবার বাবুলের তৃণমূলে যোগদান নিয়ে তাঁকে দলে স্বাগত জানালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ও সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়রা (Kalyan Banerjee)।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানকে স্বাগত জানিয়ে অনুব্রত বলেন, ‘রাজনীতিতে প্রথম বা শেষ বলে কিছু হয় না। বাবুল ভাল ছেলে, আগামীদিনে দলের ভালো হবে। বাবুল দলের হয়ে কাজ করবে। রাজনীতিতে পুরোনো কথা ভুলে যেতে হয়। দল নির্দেশ দিলেই ওর সঙ্গে কাজ করব’।

পাশাপাশি বাবুলের তৃণমূলে যোগদানকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়। এ বিষয়ে তিনি বলেন, ‘ওয়েলকাম। বাবুল খুব ভালো ছেলে। বাবুল সুপ্রিয় তৃণমূলে (TMC) আসতে চেয়েছিল, দল তাকে সাদরে গ্রহণ করেছে’।

বাবুলের তৃণমূলে যোগদানের পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। টুইটে তিনি লেখেন, ‘আমার লোকসভার সহকর্মীকে স্বাগত। একসঙ্গে ব্যাট করার জন্য মুখিয়ে আছি। যা আগে ভিন্ন দলে থেকে করতাম।’

আরও পড়ুন- পাঁচ কোটি মানুষকে করোনার টিকা দিয়ে নজির সৃষ্টি করল রাজ্য

advt 19

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...