Friday, April 3, 2026

“প্রথম বিশ্বাসঘাতক নয়”, তথাগতর এমন টুইটের পাল্টা খোঁচা বাবুলের

Date:

Share post:

সবাইকে চমকে দিয়ে শনিবারের দুপুরবেলায় আসানসোলের সাংসদ (Adansol MP) বাবুল সুপ্রিয় (Babul Supriyo) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee) ও ডেরেক ও ব্রায়ান (Derek O’Brain) এর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করেন। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur By Poll) আগে যা গেরুয়া শিবিরের কাছে জোর ধাক্কা।
শনিবার অভিষেকের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ২০২১ বিধানসভা ভোটে টালিগঞ্জে বিজেপির হয়ে হেরে যায় বাবুল সুপ্রিয়। তারপরেই মোদি মন্ত্রিসভার রদবদলে জায়গা হয় না তার। ৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে হয় বাবুলকে। বাবুলের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে তথাগত রায় (Tathagata Roy) টুইট করে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ বিজেপিকে বিপদে ফেলেছে বিশ্বাসঘাতকরা। বেচারা @SuPriyoBabul -র উপর রাগ করে আর কি হবে ? ও তো প্রথম বিশ্বাসঘাতক নয় ! শেষও নয়। কিন্তু মতাদর্শ চিরন্তন। ব্যক্তিপূজা কখনো মতাদর্শকে হারাতে পারবে না। বিপদ কেটে যাবে।”
বাবুল সুপ্রিয়র তৃণমূল যোগদান নিয়ে স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) লেখেন, “আমি ভবিষ্যতের কথা বলতে পারব না, কিন্তু বাবুল সুপ্রিয় বিজেপির সম্পদ ছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে তাঁকে তাঁর দলের প্রতি কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের মতো যাদের জন্য বিজেপি আজীবন প্রতিশ্রুতিবদ্ধ, তাদের লড়াই চলবে – এমনকি প্রতিকূল পরিস্থিতিতেও আমরা সেই লড়াই চালিয়ে যাবো।”
তার এই টুইটের উত্তরে বাবুল সুপ্রিয় স্পষ্ট করে জানান, “আপনি কি টুইট করেছেন এবং স্বপন দাসগুপ্ত কিভাবে পার্থক্য করেছেন তা দেখুন। তার আছে ক্লাস আর দুঃখজনকভাবে আপনারটা খুবই বেমানান। তোমার টুইটের বিষয়বস্তু এবং তোমার লেখা ভাষা তোমার বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এবং একজন গভর্নরের উচ্চ পদ যা আপনার কাছে ছিল তার মর্যাদা থাকা উচিত।”

advt 19

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...