Wednesday, June 24, 2026

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে রাজ্যের হুঁশিয়ারির পর নড়েচড়ে বসল ব্যাঙ্কগুলি

Date:

Share post:

এ রাজ্যের পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Cerdit Card) চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার। কিন্তু নবান্নে (Nabanna) ভুরি ভুরি অভিযোগ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকা সত্ত্বেও একাধিক ব্যাঙ্ক ঋণ দিতে অস্বীকার করছে, বিশেষ করে বেসরকারি ব্যাঙ্কগুলি। এমন অভিযোগ পাওয়ার পর রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (H K Drevedi) সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে কার্যত হুঁশিয়ারি দেন। ব্যাঙ্কগুলির সম্পর্ক ছিন্ন করার কথা বলেন।
এরপরই নড়েচড়ে বসল বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।মুখ্যসচিবকে হরিকৃষ্ণ ব্যাঙ্কগুলি জানিয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়টি নিয়ে আগামী ১৫-২০ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। কারণ, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যাঙ্কগুলি সংশ্লিষ্ট প্রস্তাব বোর্ডে পাঠিয়েছে।

advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...