Wednesday, June 3, 2026

বিপুল খরচ, এবার শহরে বকেয়া সম্পত্তি কর আদায়ে কড়া পদক্ষেপ পুরসভার

Date:

Share post:

বড় ব্যবসায়ী থেকে শুরু করে শহরে অনেক উচ্চ মধ্যবিত্তরা সঠিক সময়ে ও সঠিক ভাবে করের (Tax) টাকা প্রদান করেন না। এবার বকেয়া ও ন্যায্য সম্পত্তি কর আদায়ে কড়া মনোভাব নিতে চলেছে কলকাতা পুরসভা (KMC)। পুজোর আগেই সম্পত্তি কর আদায়ে তৎপরতা শুরু হয়েছে পুরসভার তরফে। পুরসভা সূত্রে খবর, শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তিও অর্থাৎ বাড়ি বা আবাসনের করও ঠিকঠাক জমা পড়ছে না।

এমন সময় মতো ও ন্যায্য করের টাকা না দেওয়ায় এমন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তিগত মালিকানাধীন ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর বাকি থাকলে
ধরানো হবে আইনি নোটিশ। তাতেও কাজ না হলে তালা ঝুলিয়ে দেওয়া হবে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে।

জানা যাচ্ছে, বিভিন্ন খাতে বিপুল ব্যায় হচ্ছে পুরসভার। কিন্তু করের টাকা আদায় করা যাচ্ছে না। তাই পুজোর আগেই বকেয়া সম্পত্তি কর থেকে ৮০ কোটি টাকা তোলার টার্গেট নিয়েছে পুর কর্তৃপক্ষ। সেই মতো কর ও রাজস্ব বিভাগের বিভাগীয় আধিকারিকরা ঝাঁপিয়েছেন।

পুরসভা সূত্রে খবর, আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে বকেয়া কর আদায় অভিযান। যাঁদের অতিরিক্ত কর বাকি আছে, ইতিমধ্যেই তাঁদের ফোন করে ও চিঠি পাঠিয়ে সতর্ক করা হয়েছে। প্রতিদিন অন্তত একটি কিংবা দু’টি করে ওয়ার্ড টার্গেট নিয়ে এগোবে পুরসভা।

আরও পড়ুন:স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে রাজ্যের হুঁশিয়ারির পর নড়েচড়ে বসল ব্যাঙ্কগুলি


 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...