Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রীর সমর্থনে রবিবারের বর্ণাঢ্য প্রচারে সুব্রত মুখোপাধ্যায়

Date:

Share post:

“পৃথিবীর কোনও শক্তি নেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আটকাবে!” মুখ্যমন্ত্রীর (CM) সমর্থনে রবিবাসরীয় বর্ণাঢ্য প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বর্ষীয়ান তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তাঁর দাবি, ঠিক মতো ভোট পড়লে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জয়ী হবেন।

আরও পড়ুন- বোনের বিরুদ্ধে প্রচারে নামবেন না বাবুল, বিশ্বাস ভবানীপুরের বিজেপি প্রার্থীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। রবিবাসরীয় সকালে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মীরা প্রচারে নেমেছেন অলিতে-গলিতে। এদিন ৬৩ নম্বর ওয়ার্ড ও সদর স্ট্রিটে অভিনব প্রচারে অংশ গ্রহণ করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। হুট খোলা গাড়িতে চেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রার্থনা করেন এই বর্ষীয়ান নেতা।

এদিন সুব্রতবাবুর প্রচার ছিল অভিনব ও বর্ণাঢ্য। প্রচারের মধ্যে তুলে ধরা হল পুরুলিয়ার ছৌ নাচ ও আদিবাসী নৃত্য। বাংলার লোকসংস্কৃতিকে শহরবাসীর সামনে উপস্থাপন করা হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ওয়ার্ডের কো-অডিনেটর সুস্মিতা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। সুব্রত মুখোপাধ্যায় বলেন রেকর্ড মার্জিনে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সারা দেখে তিনি অভিভূত বলে জানান। বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তিনি শুভেচ্ছা জানান। আগামী দিনে আরও অনেক চমক রয়েছে বলে জানিয়েছেন সুব্রতবাবু।

উপনির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নিয়ম করে প্রচার কাজ সারছেন সুব্রত মুখোপাধ্যায়। এর আগে থিয়েটার রোড, রাসেল স্ট্রিট এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি। পাশাপাশি জনসংযোগে জোর দিতে প্রাতর্ভ্রমণকারীর সঙ্গে যোগ দিয়েছিলেন চায়ের আড্ডায়।

 

advt 19

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...