Tuesday, June 23, 2026

বোনের বিরুদ্ধে প্রচারে নামবেন না বাবুল, বিশ্বাস ভবানীপুরের বিজেপি প্রার্থীর

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনের আগে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন বাবুল সুপ্রিয়। যাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। বাবুলের তৃণমূল যোগ প্রসঙ্গে আজ সকালে রবিবাসরীয় প্রচারে নেমে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, “ভবানীপুর আসনে ওঁর কিছুই প্রভাব ছিল না। আমার মনের বিশ্বাস, বোনের বিরুদ্ধে উনি প্রচার করবেন না।ওঁর জন্য রাজনীতি বড় নাকি ব্যক্তিগত সম্পর্ক বড়, তা উনিই সিদ্ধান্ত নেবেন”।  যদিও তৃণমূলে যোগদানের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল বাবুল সুপ্রিয় জানান, দল বললে নিশ্চয়ই প্রচারে যাবেন তিনি।

আরও পড়ুন:“বাবুল রাজনৈতিক পর্যটক, দু-একজন গেলে কোনও ক্ষতি হবে না”, বিস্ফোরক দিলীপ

শনিবার দুপুরে সবাইকে চমকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়ান  এর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা। গতকাল যোগদান পর্ব শেষে  তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে ভবানীপুর উপনির্বাচনে প্রচারের যাবেন কি না  তানিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। উত্তরে তিনি জানান দল বললে তিনি নিশ্চয়ই যাবেন। সঙ্গে এটাও জুড়ে দেন বাবুল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য তাঁর প্রচার করার দরকার নেই। তৃণমূল নেত্রী এমনিতেই জয়ী হবেন।

অন্যদিকে আজ ভবানীপুর উপনির্বাচনের প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা বলেন, “দল আমাকে প্রার্থী করেছে, আমি লড়ছি। এই যদি আমি আসানসোলে লড়তাম, তাহলে ওঁর প্রভাব নিয়ে চিন্তা থাকত। তবে আমার মনের বিশ্বাস, বোনের বিরুদ্ধে উনি প্রচার করবেন না। আমি যদি ওঁর জায়গায় থাকতাম, আমি করতাম না। এবার ওঁর সিদ্ধান্ত উনি কী করবেন।”

advt 19

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...