Tuesday, June 23, 2026

“বাবুল রাজনৈতিক পর্যটক, দু-একজন গেলে কোনও ক্ষতি হবে না”, বিস্ফোরক দিলীপ

Date:

Share post:

বাবুল সুপ্রিয়(Babul Supriyo) ও দিলীপ ঘোষের(Dilip Ghosh) সম্পর্কের টানাপোড়েন চলছিল বিগত কয়েক মাস ধরেই। এহেন বাবুল সুপ্রিয় সম্প্রতি বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে(TMC)। এই পরিস্থিতিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে একহাত নিতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে ভবানীপুরে প্রচারে এসে বাবুলকে কটাক্ষ করে তিনি জানিয়ে দিলেন বাবুল আসলে ‘রাজনৈতিক পর্যটক, আসবে যাবে। দলের থেকেও লাভ হয়নি, গিয়েও ক্ষতি হয়নি।’

বাবুলের তৃণমূল যোগে গেরুয়া শিবির যে রীতিমতো ধাক্কা খেয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না এই পরিস্থিতিতে বাবুলকে উদ্দেশ্য করে এসেছে তীব্র আক্রমণ। রবিবার বাবুল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “রাজনীতি এখন মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো হয়ে গিয়েছে। দু-একজন চলে গেলে তাতে দলের কোনও অসুবিধা হয় না। ভোটের আগে হাজার হাজার লোক তৃণমূল ছেড়ে চলে এসেছিল। তাতে তৃণমূল হারেনি। যাদের উপর দল দাঁড়িয়ে আছে তাদের দেখা যায় না। তাদের রক্ত, ঘামের জোরেই দল চলছে। দল চলবে।” পাশাপাশি তিনি আরো বলেন, “উনি স্টার। দলের হননি কখনও। বন্ধু মানুষ। আগেও বলতাম উনি রাজনৈতিক ব্যক্তি নন। তিনি আবেগে করতেন। যা করতেন আবেগে করতেন । যেখানে গিয়েছেন ভাল ভাবে রাজনীতি করুক। শিল্পী মানুষ।”

আরও পড়ুন:কোহলির আচরণে অসন্তুষ্ট দলের একাধিক ক্রিকেটার, বিসিসিআইয়ের কাছে অভিযোগ,: সূত্র

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পরই দলের সঙ্গে বাবুল সুপ্রিয়র দূরত্ব তৈরি হয়। ৩১ জুলাই বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে সন্ন্যাসের ঘোষণা করেন। এরপর বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁকে বোঝানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। ১০ অগাস্ট ভবানীপুরে স্টার ক্যাম্পেনারের তালিকায় বাবুল সুপ্রিয়র নাম প্রকাশ করে বিজেপি। যদিও প্রচার করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন বাবুল। সেই ঘটনার পর শনিবার সকলকে চমকে দিয়ে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

advt 19

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...