Tuesday, June 23, 2026

বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় ১২ জনের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Date:

Share post:

ভোট-পরবর্তী অশান্তি নিয়ে একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারি করছে সিবিআই। আদালতে পেশ করছে চার্জশিট। এবার কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।

জানা গিয়েছে, অভিযুক্তদের বাড়িতে গিয়ে গ্রেফতারি পরোয়ানা দিয়ে এসেছেন সিবিআই আধিকারিকরা। অফিসাররা তল্লাশি অভিযান চালিয়ে আসল অভিযুক্তদের খোঁজ পেয়েছেন। অভিজিতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, নারকেলডাঙা থানায় খুনের মামলা দায়ের হলেও তার সঠিক তদন্ত করা হয়নি।

আরও পড়ুন: এবার বিধায়ক হিরণের প্রশ্নের মুখে দিলীপ ঘোষ! তবে কি ফের দলবদল?

২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পরই খুন হন অভিজিৎ সরকার। প্রায় চার মাস তার মৃতদেহ মর্গেই পড়েছিল। তার পরিবারের সদস্যরা দাবি করেছিলেন, ওই দেহ অভিজিতের নয়। কিন্তু পরে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায় ওই দেহ অভিজিৎ সরকারেরই। শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে সেই রিপোর্ট জমা করেন সিবিআই আধিকারিকরা। অবশেষে কিছুদিন আগে তার দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...