Friday, April 3, 2026

ফের নারীদের উপর বৈষম্যমূলক আচরণ, কাবুলে স্কুলে বাদ পড়ল মেয়েরা

Date:

Share post:

তালিবান শাসিত আফগানিস্তান ফের প্রশ্নের মুখে নারী শিক্ষা। দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর থেকেই মহিলাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। শনিবার স্কুলশিক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পর সেকেন্ডারি স্কুল খুলতে চলেছে বলে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সেই বিবৃতিতে ফের একবার প্রশ্ন উঠল তালিবান শাসিত আফগানিস্তানে মহিলাদের অধিকার নিয়ে। কারণ বিবৃতিতে সাফ জানানো হয়েছে কেবলমাত্র ছাত্র এবং পুরুষ শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে যোগ দিতে বলা হয়েছে। নির্দেশিকায় তাদের কথা না থাকায় কার্যত হতাশ মেয়েরা।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর দফতরে কুণালের পাঠানো সারদাকর্তার চিঠিতে সাড়া মিলল, কী বলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক?
সম্প্রতি স্থানীয় এক সংবাদমাধ্যমে তালিবানের মুখপাত্র জবিউল্লা মুজাহিদের বিবৃতি পেশ করে জানিয়েছে, মেয়েদের জন্য আলাদা স্কুল খোলা হবে। তবে তা কবে হবে সেব্যাপারে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি। অর্থ্যাৎ মেয়েরা আগামী দিনে পড়াশুনোর সুযোগ পাবে কিনা তা নিয়ে এখন সংশয়ে আফগান মহিলারা।
এদিকে আফগান শিশুদের বিশেষ করে মেয়েদের শিক্ষা নিয়ে সরব হন নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী। তিনি বলেন, মেয়েদের যদি সমান তালে শিক্ষা না দেওয়া হয়, তাহলে তারা সারা জীবনের জন্য শোষণের শিকার হবে। তাদের উপর অবিচার এবং অত্যাচার আরও বাড়বে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যাতে এই মাসে আফগানিস্তানের অন্যান্য ইস্যুগুলি নিয়ে আলোচনার পাশাপাশি সে দেশের শিশুদের অবস্থা নিয়েও আলোচনা করা হয় সে প্রসঙ্গে সাফ জানান তিনি।

advt 19

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...