Saturday, April 4, 2026

দুবাই পৌঁছাল কিউইরা, ‘সিরিজ না খেলার অনেক কারণ ছিল’: নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থা

Date:

Share post:

পাকিস্তানের ( Pakistan )বিরুদ্ধে সিরিজ না খেলার যথেষ্ট কারণ ছিল বলেই মনে করছে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সংগঠন( NZCPA) । গত শুক্রবার পাকিস্তানে নিরাপত্তার অভাবে সিরিজ না খেলার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। রবিবার পাকিস্তান ছেড়ে দুবাই পৌঁছে গেলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সেখানে নিভৃতবাসে থাকবেন তাঁরা। রবিবার ইসলামাবাদ থেকে চার্টার্ড বিমানে দুবাই যান নিউজিল্যান্ড ক্রিকেটাররা।

এদিন নিউজিল্যান্ড ক্রিকেটারদের সংগঠনের কার্যনির্বাহী প্রধান বলেন,”যে কোনও সফরে যাওয়ার আগে আমরা সুরক্ষা ব্যবস্থা খুঁটিয়ে দেখি। এই বিষয়টার দিকে সব সময় আমাদের বিশেষ ভাবে নজর থাকে। সেই ব্যবস্থা খুঁটিয়ে দেখার পর আমরা দলের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলি। কোনও সন্দেহ নেই যে প্রত্যেকের কাছে মনে হয়েছে এই সফরের মাঝে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ছিল। এরকম শোনার পর ক্রিকেটারদের ফিরিয়ে আনা ছাড়া কোনও উপায় থাকে না”।

পাকিস্তান সফর বাতিল করার পর রবিবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী প্রধান বলেন, “আমরা জানি পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য এটা খুবই কঠিন একটা সময়। তার মাঝেও সুস্থ ভাবে নিউজিল্যান্ড দলকে দেশ ছাড়তে সাহায্য করেছে তারা। এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ। এছাড়াও ধন্যবাদ জানাতে চাই পাকিস্তান বোর্ডের কার্যনির্বাহী প্রধান ওয়াসিম খান এবং তাঁর দলকে।”

আরও পড়ুন:টিম হোটেল জন্মদিন পালন অশ্বিনের, ছবি শেয়ার মহম্মদ কাইফের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...