Friday, April 3, 2026

রবিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব, প্রথম ম‍্যাচে সিএসকের মুখোমুখি মুম্বই

Date:

Share post:

রবিবার সন্ধ্যায় শুরু হচ্ছে আইপিএলের( ipl) দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম ম‍্যাচে মহেন্দ্র সিং ধোনির( Ms Dhoni) চেন্নাই সুপার কিংসের(Chennai super kings) বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার( Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স( Mumbai Indiance)।

করোনার ( corona) কারণে এপ্রিল মাসে স্থগিত হয়ে যায় ২০২১ আইপিএল। তবে সব বাধা পেরিয়ে রবিবার থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। প্রথম ম‍্যাচেই ধোনি বনাম রোহিতের লড়াই। এই মুহূর্তে ৭ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিএসকে। দ্বিতীয় পর্বে প্রথম ম‍্যাচে জয় দিয়ে অভিযান শুরু করতে চান ক‍্যাপ্টেন কুল। তার ঝলক সিএসকের অনুশীলনেই ধরা পড়েছে। যেখানে ব‍্যাট হাতে ক‍্যামাল দেখাচ্ছেন ধোনি। অপরদিকে ৭ ম‍্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে মুম্বই ইন্ডিয়ান্স। জয় চাইছেন তারাও।

এদিকে রবিবারই দলের যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন তেন্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্স ভিডিও টুইট করে লেখে, “আবু ধাবিতে অনুশীলনে মাস্টার ব্লাস্টার।” আর এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন বলেন, “আমি এই জার্সিটা পরতে খুব উত্তেজিত ছিলাম।” সেই ভিডিওতে দেখা যাচ্ছে কোচ মাহেলা জয়বর্ধনের সঙ্গে খোশ মেজাজে সচিন। ক্রিকেটারদের হাতে ধরে বুঝিয়ে দিচ্ছেন তাঁদের ভুলভ্রান্তিও।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...