Saturday, April 4, 2026

‘বাংলার বাড়ি’’ প্রকল্পের ঘরে ঘরে শোভা পাবে মুখ্যমন্ত্রীর আঁকা লোগো

Date:

Share post:

‘বাংলার বাড়ি’’ (Banglar Bari) প্রকল্পের ঘরগুলিতে এবার শোভা পাবে খোদ মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিজের হাতে আঁকা লোগো (logo)। জানা গিয়েছে, নীল রঙের এই লোগোটির একটি জায়গায় মুখ্যমন্ত্রীর হাতেই আঁকা বিশ্ব বাংলার লোগোটিও থাকবে। তার নীচে হলুদ রংয়ের মোটা হরফে লেখা ‘’বাংলার বাড়ি’’ প্রকল্পের নাম। লোগোয় রাখা হয়েছে দু’টি প্রতীকী পাকা বাড়ির ছবিও। এই প্রকল্পের অধীন যে সমস্ত বাড়ি তৈরি হবে, সেই সব বাড়িগুলিতে এই লোগোটি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

 

ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দফতরের (Department of Urban Development) হাতে চলে এসেছে মুখ্যমন্ত্রীর হাতে আঁকা লোগোটি। পুর ও নগরোন্নয়ন দফতর নতুন এই লোগোটির আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই করাতে চায়। যদিও এখনই লোগোটির আনুষ্ঠানিক প্রকাশ কবে হবে তা স্পষ্ট করা হয়নি।

 

মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে আসার পরেই আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার প্রকল্পে জোর দিয়েছিলেন মমতা। সেই ভাবনা থেকেই শহরাঞ্চলে পুর ও নগরোন্নয়ন দফতর শুরু করে ‘‘বাংলার বাড়ি’’ প্রকল্প। বিভিন্ন ছোট শহরে ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে এই প্রকল্পটি।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...