Saturday, April 4, 2026

ভবানীপুর যেন মিনি ইন্ডিয়া, মঙ্গলবার থেকে একটানা প্রচারে খোদ মুখ্যমন্ত্রী  

Date:

Share post:

জয় নিশ্চিত। আসল লক্ষ্য রেকর্ড মার্জিন। তাই আত্মতুষ্টির জায়গা নেই। নন্দীগ্রামে (Nandigram) চক্রান্ত, ষড়যন্ত্রের জবাব দিতে হবে “হোম গ্রাউন্ড” ভবানীপুরে (Bhawanipur)। ফলে ৩০ সেপ্টেম্বর আপাত-নিরীহ কোনও উপনির্বাচন (By Poll) নয়, ২০২৪-এর আগে ভবানীপুর যে মিনি ইন্ডিয়া (Mini India) সেটা স্পষ্ট করা।

নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর (CM) সমর্থনে আসরে নেমে পড়েছে শাসক দল তৃণমূল (TMC)। মুখ্যমন্ত্রী নিজেও প্রশাসনিক কাজকর্মের ফাঁকে জনসংযোগ করছেন। আর আগামী কাল, মঙ্গলবার ২১ তারিখ থেকে টানা নির্বাচনী প্রচারে (Election Campaign) থাকবেন তিনি।

আরও পড়ুন- সুস্মিতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না রাজ্যসভায় শক্তিতে ‘দুর্বল’ বিজেপি

মঙ্গলবার একবালপুরের ইব্রাহিম রোডে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২২ তারিখ তিনি প্রচার করবেন চেতলার অহীন্দ্র মঞ্চে, ২৩ তারিখ প্রচার করবেন চক্রবেড়িয়া নর্থ ও পদ্মপুকুর রোডের সংযোগস্থলে, ২৫ তারিখ তিনি সভা করবেন কলিন লেন ও শেক্সপিয়ার সরণি থানার সামনে। ২৬ তারিখ তিনি প্রচার শেষ করবেন নিজের পাড়ায় হরিশ মুখার্জি রোডে।

 

advt 19

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...