Wednesday, June 3, 2026

রাজ্যে নতুন চটকল তৈরিতে ৩০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত গ্লস্টারের

Date:

Share post:

কাঁচা পাটের অভাব সহ নানা সমস্যার জেরে চটশিল্প যখন রাজ্যে ধুঁকছে, ঠিক সেই সময়ই দুটি নতুন চটকল তৈরীর পরিকল্পনার কথা জানান কলকাতার পাট সংস্থা গ্লস্টার(Gloster)। এই দুটি চটকলের মধ্যে একটি তৈরি হবে তেলেঙ্গানায় ও অন্যটি পশ্চিমবঙ্গে(West Bengal)।

আরও পড়ুন:ভবানীপুর যেন মিনি ইন্ডিয়া, মঙ্গলবার থেকে একটানা প্রচারে খোদ মুখ্যমন্ত্রী  

সম্প্রতি এ প্রসঙ্গে গ্লস্টারের এক্সিকিউটিভ চেয়ারম্যান হেমন্ত বাঙ্গুর জানান, দুটি চটকলের জন্য মোট ৬৩০ কোটি টাকা লগ্নি করা হবে। পশ্চিমবঙ্গে কারখানা গড়তে লগ্নি করা হবে ৩০০ কোটি টাকা। এবং বাকি টাকা দক্ষিণের রাজ্যে। তিনি আরো জানান ইতিমধ্যেই কাজ অনেকখানি এগিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে যে চটকল চালু করা হচ্ছে সেখানে কাজ পাবেন অন্তত ২ হাজার ৫০০ জন। সংস্থার দাবি, দৈনিক ৯০ টন উত্‍পাদন ক্ষমতার ওই কারখানা তৈরি হবে হাওড়ায়। ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যে এই কারখানা চালু করা সম্ভব হবে বলে দাবি করছে সংস্থা। তেলেঙ্গানায় কারখানা চালু করতে ২০২৩ সাল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। নতুন এই দুটি চটকল তৈরীর পর সংস্থার আয় ১৫০ শতাংশের বেশি বেড়ে যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। পাশাপাশি রাজ্যে বর্তমান চট শিল্পের ভগ্নদশায় কিছুটা বাড়তি অক্সিজেন পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

advt 19

 

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...