Tuesday, June 23, 2026

কবে হাজিরা দেবেন? খোয়াই থানার IOকে ফোন করে জানালেন কুণাল ঘোষ

Date:

Share post:

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলে কুণাল ঘোষের(Kunal Ghosh) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ত্রিপুরা পুলিশ। আর তারই প্রেক্ষিতে আগামী ১০ দিনের মধ্যে খোয়াই থানায়(Khoai police station) হাজিরার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে পুলিশ। এই অবস্থায় খোয়াই থানার IO-কে ফোন করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। জানিয়ে দিলেন তদন্তে সহযোগিতার জন্য কবে হাজিরা দেবেন তিনি।

আরও পড়ুন:ভবানীপুর যেন মিনি ইন্ডিয়া, মঙ্গলবার থেকে একটানা প্রচারে খোদ মুখ্যমন্ত্রী  

সরকারি কাজে বাধা দেওয়া অভিযোগে ত্রিপুরা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলায় অভিযোগ তোলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ ছয়জনের বিরুদ্ধে। তার প্রেক্ষিতে তলবের ১০ দিনের মধ্যে কুণাল ঘোষকে হাজিরা দিতে বলা হয়। তখনই কুণাল ঘোষ জানিয়েছিলেন তিনদিনের মধ্যে হাজিরা দেবেন তিনি। এরপর রবিবার রাতে খোয়াই থানার IO-কে ফোন করেন তৃণণূল নেতা৷ মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা জানান তিনি৷ সেইমতো সোমবারই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কুণাল। পাশাপাশি এই মামলা প্রসঙ্গে তিনি জানান, কোনরকম সরকারি কাজে তিনি বাধা দেননি। এবং তিনি যে সরকারি কাজে কোন বাধা দেননি তার প্রমাণও রয়েছে। গোটা ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে স্পষ্ট ভাবে অভিযোগ তোলেন কুণাল ঘোষ।

advt 19

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...