Monday, April 6, 2026

“দলেই বিরোধী দলনেতার বিরোধী ২৮”! সুস্মিতার মনোয়নের দিন শুভেন্দুকে খোঁচা কুণালের

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের তৃণমূল বিধায়কের (TMC MLA) মানস ভুইঁয়ার (Manas Bhuniya) ছেড়ে যাওয়া রাজ্যসভার (Rajyasabha) আসনে উপনির্বাচন (By Poll) ৪ অক্টোবর। ওই আসনে তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব (Susmita Dev) সোমবার দুপুরে বিধানসভায় (Assembly) গিয়ে মনোনয়ন (Nomination) পেশ করেন। আসন সংখ্যার বিচারে এমনিতেই সুস্মিতার জয় শুধু ঘোষণার অপেক্ষা ছিল। বিজেপি প্রার্থী না দেওয়ায় সুস্মিতা দেব অপ্রতিদ্বন্দ্বী (Uncontest) হয়ে জিততে চলেছেন।

সুস্মিতার মনোনয়নের দিন আবার রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী ( Subhendu Adhikary) টুইটে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে এবারও রাজ্যসভায় নির্বাচনে কোনও প্রার্থী দিচ্ছে না বিজেপি (BJP)। ফলফল পূর্ব নির্বারিত। বিজেপি বরং ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Poll) মনোনিবেশ করতে চায়।

আরও পড়ুন- ইভিএম পরীক্ষা থেকে গণনা, ভবানীপুরে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ তৃণমূল নেত্রীর

এরপরই শুভেন্দুকে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুভেন্দুকে পাল্টা টুইটে কুণাল বলেন, “বিরোধী দলনেতারই বিরোধী হলেন অন্তত ২৮ বিধায়ক। হিসেবের থেকেও কম ভোট পাবেন। অনেকে নানা ছুতোয় ভোট দিতে যাবেন না। সেই ভয়েই প্রার্থী না দিয়ে বড় বড় কথা। শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। যত দিন যাবে তৃণমূলের বিধায়ক বাড়বে। বিজেপির কমবে। জয় মা দুর্গা।”

আরও পড়ুন- অবিস্মরণীয় মুহূর্ত: মমতার সঙ্গে দেখা করেই কভার পিকচার বদলালেন বাবুল

advt 19

 

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...