Friday, June 26, 2026

সুদানে সামরিক অভ্যুত্থান চেষ্টার মাথা সহ গ্রেফতার ৪০

Date:

Share post:

সুদানে সামরিক অভ্যুত্থানের চেষ্টার পর আজ মঙ্গলবার সামরিক  নেতাদের গ্রেফতার করা হয়েছে।সেনা কর্তারা দেশটির রাজধানী খার্তুমে রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার ভবন দখলের চেষ্টা চালায়। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, সামরিক অভ্যুত্থান চেষ্টা করা নেতাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সুদান সরকারের এক মুখপাত্র। ক্ষমতাচ্যুত সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের শাসনের অবশিষ্টাংশ এই চেষ্টায় অংশ নিয়েছিল। সুদানে এই ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জন সেনা কর্তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- প্রতিশ্রুতি রাখলেন অভিষেক, ১২ বছর পর পেনশন চালু হচ্ছে ইরা বসুর
সামরিক মুখপাত্র মোহামেদ আল ফাকি সুলেইমান বলেছেন, গতকাল সোমবার দেশজুড়ে অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। সামরিক বাহিনী দ্রুত এই বিষয়ে একটি বিবৃতি জারি করবে বলেও জানানো হয়েছে।

 

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...