Sunday, April 5, 2026

ঢাকের তালে কোমর দুলিয়ে মমতার সমর্থনে অভিনব প্রচার রঙিন মদনের

Date:

Share post:

ভবানীপুর (Bhawanipur By Poll) তার মেয়েকেই চায়। ভারতও তার মেয়েকেই চায়। ভবানীপুর উপনির্বাচনকে সামনে রেখে সারা ভারতে মমতার আবাহনী গাইলেন ভবানীপুরের ঘরের ছেলে মদন মিত্র (Madan Mitra)। এলাকার মহিলাদের সঙ্গে শঙ্খ-ঘন্টা ও মহিলা ঢাকিদের সঙ্গে ঢাক বাজিয়ে মহাপ্রচার করলেন ভবানীপুরের ছেলে। গেলেন মানুষের দুয়ারে দুয়ারে।

সব মিলিয়ে অভিনব ভোট প্রচারে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। নিজের পাড়ায় নিজের গানের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নামলেন ভবানীপুরের ঘরের ছেলে। আর সেই সঙ্গে রিলিজ হল মদন মিত্রের নিজের গাওয়া গান। পিতৃপক্ষের অবসানে মাতৃ পক্ষের আবহনী গান। ভবানীপুর নিজের মেয়েকে চাই। ভারত তার মেয়েকেই চাই। এই গানের মধ্য দিয়ে যেন আসমুদ্রহিমাচল এ মমতা বন্দ্যোপাধ্যায়ের আবহনীর সূচনা হল। মহিলা ঢাকিদের ঢাকের তালে উৎসব এবং নির্বাচনী প্রচার একাকার হয়ে যায়। কালারফুল বয়য়ের কালারফুল অনুষ্ঠান অন্যমাত্রা এনে দেয় নির্বাচনী প্রচারকে। মদন মিত্র বলেন ভবানীপুরে এবারের ভোটের ফলাফলে এমন ইতিহাস রচনা হবে যা সারা পৃথিবী মনে রাখবে!

আরও পড়ুন- বিধানসভার স্পিকারকে চিঠি ইডির, তবু বুধবার সিবিআই সহ দুই অফিসারকে তলব

advt 19

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...