Sunday, April 5, 2026

চলতি সপ্তাহে প্রথমবার মুখোমুখি হবেন বাইডেন ও মোদি

Date:

Share post:

চলতি সপ্তাহের ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক হবে। তাতে যোগ দিতে আমেরিকায় সফরে যাচ্ছেন মোদি। সব ঠিকঠাক থাকলে সে সময় প্রথম বার মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা বাইডেন ও মোদি। চলতি বছরের জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর বাইডেন এই প্রথম মোদির সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন।
অবশ্য এর আগে একাধিক ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন এই দুই রাষ্ট্রপ্রধান। চলতি বছরের মার্চে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রথম বৈঠক, এপ্রিলে জলবায়ু সম্মেলন বা জুনে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের সম্মেলনেও দুই নেতার ভার্চুয়াল বৈঠক হয়েছে। আসলে বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম আমেরিকা সফর মোদির।

আরও পড়ুন- কোথাও যেন একটা সুর কাটছিল! অপসারিত হয়ে বিস্ফোরক দিলীপ

২০১৯ সালে বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের আমলে ‘হাই়ডি মোদি’ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকার হিউস্টনে গিয়েছিলেন তিনি। তবে আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকের আয়োজন করেছেন বাইডেন। তাতেই সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন মোদি-বাইডেন।

 

advt 19

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...