Monday, April 6, 2026

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে কড়া চিঠি দিলেন বিহার ক্রিকেটের সচিব

Date:

Share post:

বিসিসিআই সভাপতি( bcci president )সৌরভ গঙ্গোপাধ্যায়ের( ( Sourav ganguly) উদ্দেশে কড়া চিঠি দিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিব আদিত্য ভর্মা। চিঠির দেওয়ার কারণ হিসাবে বলা হয়েছে, বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে সংবিধান বিরোধী নানা কাজ করা হলেও কোনও ব্যবস্থা নেয়নি বিসিসিআই। সেই চিঠিতে আদিত্য ভর্মা জানিয়েছেন, বিসিসিআই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন তিনি।

আদিত্য ভর্মা বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপর ব্যবস্থা না নেওয়ায় রাজ্যের ক্রিকেটের অবস্থার অবনতি হচ্ছে।

এই চিঠিতে সৌরভ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে আদিত্য লেখেন, “সভাপতি মহাশয়, আপনি আপনার সময়ের একজন কিংবদন্তি ক্রিকেটার ছিলেন, কিন্তু আজ আপনি বিসিসিআই সভাপতির এক গর্বিত পদে রয়েছেন, আর এর ফলে আপনার উপর দায়িত্ব রয়েছে বিহার ক্রিকেটের যাবতীয় সমস্যা দেখা ও তার সমাধান করার। যদি আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ ও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নানা অপরাধকে না দেখেন, আপনি তবে সুপ্রিম কোর্টের অবমাননা করছেন।”

এরপর পাশাপাশি তিনি আরও লেখেন, “আমি আপনার কাছে এই বিষয়টি তুলে ধরতে চাই, যে সকল নয়া অ্যাসোসিয়েশন বিসিসিআইয়ের সদস্য হয়েছে, নির্দিষ্ট অ্যাসোসিয়েশনের অফিস কর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যার ফলে আপনার উপর বিহার ক্রিকেটের দায়িত্ব রয়েছে। কিন্তু আজ অবধি, আমি বিসিসিআইকে সুপ্রিম কোর্টের নির্দেশিকা সংক্রান্ত যে চিঠি দিয়েছিলাম, আমি কোনও বার্তা পাইনি বিসিসিআই কিংবা আপনার থেকে, যা স্পষ্টতই অবমাননাকর এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে।”

আরও পড়ুন:মিতালিদের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...