Monday, April 6, 2026

সূচকাণ্ড : পুরুলিয়ায় শিশু খুনের ঘটনায় মা ও মায়ের প্রেমিকের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত

Date:

Share post:

সাড়ে ৩ বছরের শিশুকে সূচ ফুটিয়ে খুনের (Child Murder Case) ঘটনায় তার মা ও মায়ের প্রেমিককে (Mother and her Lover) মৃত্যুদণ্ড দিল আদালত (Death Sentence) । ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের ১১ জুলাই, পুরুলিয়ার মফস্বল থানার নদিয়াড়া গ্রামে। জনৈক মঙ্গলা গোস্বামীর সাড়ে তিন বছরের শিশুকন্যার শরীরে সূচ ফুটিয়ে দেয় তার প্রেমিক সনাতন ঠাকুর। গুরুতর আহত ওই শিশুটিকে চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে যাওয়ায় মৃত্যু হয় শিশুটির। শিশু মৃত্যুর ঘটনায় সনাতন ও মঙ্গলাকে গ্রেফতার করে পুলিশ। চার বছর বিচারপর্ব শেষে আজ মঙ্গলবার পুরুলিয়ার জেলা দায়রা আদালতের বিচারক দোষী সাব্যস্ত দুজনকে খুন ও ষড়যন্ত্রের ধারায় মৃত্যুদণ্ড দেন।

advt 19

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...