Saturday, June 13, 2026

পাক সীমান্ত বরাবর ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, কড়া পাহাড়ায় ভারতীয় জওয়ানরা

Date:

Share post:

ভারত-পাক নিয়ন্ত্ররেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করছে সশস্ত্র জঙ্গিবাহিনী। আর তা রুখতে তৎপর ভারতীয় সেনা। গতকাল ভারতীয় সেনা তরফে এমনটাই জানানো হয়। সূত্রের খবর,জঙ্গিদের রুখতে প্রায় ৪৮ ঘণ্টা ধরে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে ভারতীয় জওয়ানরা।

আরও পড়ুন: আরও এক বিজেপি সাংসদের আক্রমণের মুখে কৃষকরা, টিকায়েতকে ‘ডাকাত’ বলে কটাক্ষ

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে শনিবার রাতে জঙ্গিদের অনুপ্রবেশের ঘটনা প্রথমে নজরে আসে। তারপর থেকেই সজাগ হয়ে যান ভারতীয় জওয়ানরা। গতকাল থেকেই কাশ্মীরের উরি সেক্টরে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এখনও কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি।

অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তান থেকে ছয় জঙ্গির একটি দল ইতিমধ্যেই ঢুকতে সমর্থ হয়েছে। তারা কোথায় লুকিয়ে রয়েছে তা এখনও জানা যায়নি।   ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, তারা জঙ্গিদের খোঁজার চেষ্টা চালাচ্ছে। প্রসঙ্গত, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরিতে জঙ্গিদের আত্মঘাতী হামলায় ১৯ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। গত শনিবারই ছিল উরি হামলা পঞ্চম বর্ষপূর্তি।

advt 19

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...