Wednesday, March 18, 2026

জিজ্ঞাসাবাদ শেষ হতেই ত্রিপুরা থানায় অসুস্থ কুণাল, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

ভিত্তিহীন অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) -সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তাদের হাজিরার নামে হয়রান করা হচ্ছে। তবে, তদন্তে সহযোগিতার জন্য পূর্বনির্ধারিত সূচি মেনে মঙ্গলবার বেলা ১১.৪৫-নাগাদ এনসিসি (NCC) থানায় যান তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
কুণাল ঘোষ সহযোগিতা করেছেন বলে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে থানার তরফে চিঠিও দেওয়া হয়।
কিন্তু বেরনোর মুখে অসুস্থ হয়ে পড়েন কুণাল। তাঁকে ত্রিপুরা আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।কুণাল ঘোষের সুগার লেভেল কমে গিয়েছে এবং ব্লাড প্রেসার বেড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
ভিত্তিহীন অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ-সহ 5জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিপ্লব দেবের পুলিশ। তৃণমূল  হাইকোর্টে সেই অভিযোগ চ্যালেঞ্জ করে। আদালত বলে, এখনই চার্জশিট দেওয়া যাবে না। তারপরেও জেরার নামে তৃণমূল নেতাদের ডেকে হয়রান করছে ত্রিপুরার পুলিশ।
তদন্তে সহযোগিতার জন্য খোয়াই থানায় যেতে তৈরি ছিলেন কুণাল ঘোষ। পুলিশই জায়গা বদল করে তাঁকে এনসিসি থানায় যেতে বলে। সেখানেই জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসার সময় অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের পশ্চিমবঙ্গের রাজ্য সাধারণ সম্পাদক।

advt 19

spot_img

Related articles

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...