Tuesday, April 7, 2026

দুয়ারে সরকার প্রকল্পের অসামান্য সাফল্য, ৫০ দিনে ২০ লক্ষেরও বেশি জমি সমস্যার সমাধান

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্পে সবরকম ভাবেই উপকৃত রাজ্যের মানুষ। এই প্রকল্পে কার্যত মানুষের দুয়ারেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বন্ধ হয়েছে অযথা হয়রানি।

এবার দুয়ারে সরকারের মাধ্যমে বাংলা জুড়ে জুড়ে ভূমি ও ভূমি সংস্কার দফতর মিউটেশন সংক্রান্ত বিষয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে| গত ৫০ দিন অর্থাৎ ১লা অগাস্ট থেকে ২০শে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত,
গত বছরে যেখানে এই দফতর একই সময়সীমায় ৬.১৩ লক্ষ মিউটেশন কেস সমাধান করেছিল সেই তুলনায় এই বছরে সেই একই সময়ে ২০.২৮ লক্ষ মিউটেশন কেস সমাধান সম্ভব হয়েছে। প্রতিদিন গড়ে ৭০-৮০ হাজার কেস সমাধান হয়েছে।

১. ব্লক স্তর ছাড়া জেলা ও মহকুমা স্তরেও দুয়ারে সরকার এর দৌলতে অনেক মামলার নিস্পত্তি করা হয়েছে

২. যেগুলো এক ধরণের মামলা রয়েছে সেগুলো একসাথে করা হয়েছে| এর ফলে কাজ অনেকটাই দ্রুত হয়েছে ও করোনা আবহে মানুষকে ভিড় বাড়াতে হয়নি|

৩. এক ধরণের অভিযোগগুলিকে চিহ্নিত করে একসাথে নিষ্পত্তি করা হয়েছে।

সব মিলিয়ে খুব পরিকল্পনা মাফিক এক উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে সব জমে থাকা ও জরুরি মিউটেশন মামলা খুব সহজেই নিস্পত্তি করে গিয়েছে। এর ফলে একদিকে যেমন মিউটেশন সংক্রান্ত কাজের সরলীকরণ হয়েছে। সাধারণ মানুষের হয়রানি কমেছে। সময়েরই কাজ সময়েই শেষ করতে পারায় মানুষের সময় অপচয়ও বন্ধ হয়েছে। সরকারের এই পদক্ষেপে খুশি আমজনতা।

আরও পড়ুন- গঙ্গার ভাঙনে ভাঙল ‘গঙ্গা দর্শন’-এর একাংশ, আতঙ্কিত বাসিন্দারা

advt 19

 

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...