Saturday, June 27, 2026

টানা বৃষ্টিতে জলমগ্ন কামারহাটি, জলে নেমে এলাকা পরিদর্শনে মদন মিত্র

Date:

Share post:

নিম্নচাপের জেরে রবি-সোমের টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। শহর কলকাতার পাশাপাশি জলমগ্ন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাও। মঙ্গলবার শহরে বৃষ্টিপাতের বেগ কিছুটা কমলেও এখনও জলমগ্ন শহরের নিচু জায়গাগুলিতে। অনেক জায়গা এখনও বিদ্যুৎহীন। একই পরিস্থিতি কামারহাটি (Kamarhati) চত্বরেও। মঙ্গলবার দুপুরের দিকে নিজের এলাকার হাল-হকিকত জানতে কামারহাটির পুর কর্তৃপক্ষদের সঙ্গে নিয়ে জলে নেমে পড়লেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। ঘুরে দেখলেন গোটা এলাকা।

মদন মিত্রের এলাকা কামারহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গা এখনও জল হাঁটুর সমান। সেই জলমগ্ন জায়গাগুলির বর্তমান পরিস্থিতি ঘুরে দেখলেন মদন মিত্র। পরনে কালো টাইট টি-শার্ট, কালো প্যান্টের সঙ্গে চোখে ছিল কালো রোদচশমা। জলে নেমে পাড়ায় পাড়ায় ঘুরে মানুষজনদের খোঁজ নিলেন বিধায়ক। বুঝিয়ে দেন কামারহাটি এলাকার অভিভাবক তিনিই। বিধায়ককে সামনে পেয়ে নিজেদের জলযন্ত্রণার কথাও বললেন এলাকার মানুষজন। দ্রুত সমস্যা সমাানের কথাও জানান তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন- দুয়ারে সরকার প্রকল্পের অসামান্য সাফল্য, ৫০ দিনে ২০ লক্ষেরও বেশি জমি সমস্যার সমাধান advt 19

 

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...