Saturday, June 6, 2026

এখনও জল নামেনি, মুখ্যমন্ত্রীর একবালপুরের সভা বাতিল; ভবানীপুরে বুধবার দুই সভা

Date:

Share post:

টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিস্তীর্ণ অংশ। এবার সেই জমা জলই বাধা মুখ্যমন্ত্রীর প্রচার সভায়। ভবানীপুর উপনির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই সপ্তাহে টানা প্রচার কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।কিন্তু এখনও এলাকা যেভাবে জলবন্দি, তাতে প্রচার কার্যত অসম্ভব।

মঙ্গলবার বিকেল থেকেই ভবানীপুর বিধানসভায় প্রচারে নামার কথা ছিল।কিন্তু জল জমে থাকায় একবালপুরের ইব্রাহিম রোডে  দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত সভা বাতিল হল। জোড়া ঘূর্ণাবর্তের জেরে গত ২৪ ঘন্টায় শহরে যে পরিমান বৃষ্টিপাত হয়েছে, গত ১৩ বছরে সেপ্টেম্বর মাসে এরকম বৃষ্টি দেখেনি কলকাতা। শহরের সমস্ত পাম্প চালিয়েও শহরের সব জায়গার জল নামানো যায়নি৷ একবালপুর, মোমিনপুর, খিদিরপুরের বিভিন্ন এলাকায় জল রয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত জল বের করা যায়নি।

আরও পড়ুন – বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে কড়া চিঠি দিলেন বিহার ক্রিকেটের সচিব

মন্ত্রী ফিরহাদ হাকিম সহ স্থানীয় তৃনমুল কংগ্রেস নেতৃত্ব দফায় দফায় এলাকা পরিদর্শন করেন। দলনেত্রীকেও পরিস্থিতি সম্পর্কে জানান ফিরহাদ৷ এরপরই পরিস্থিতি বিবেচনা  করেই শেষ মূহুর্তে সভা বাতিল করা হয়। ঠিক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাতিল হওয়া সভাটি বুধবার একই জায়গায় একই সময়ে হবে। হবে। এই সভা শেষ করেই মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন চেতলার  নির্বাচনী সভায়।

 

advt 19

 

Related articles

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...