Saturday, June 27, 2026

মর্মান্তিক,খড়দহে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু

Date:

Share post:

বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হল। মঙ্গলবার খড়দহের পাতুলিয়ায় এক সরকারি কোয়ার্টারের বাসিন্দারা জলমগ্ন এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। কিন্তু, ওই পরিবারের তিনজন বাড়িতেই ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁদের৷ মৃতরা বাবা, মা ও ছেলে। ছেলের নাম শুভ দাস(১১)। মায়ের নাম পৌলোমী দাস(৩৫) এবং বাবার নাম রাজু দাস(৩৯)। ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ।

আরও পড়ুন- হাসপাতালে চিকিৎসাধীন কুণাল, দেখা করলেন সুস্মিতা-সহ তৃণমূল নেতৃত্ব

স্থানীয় সূত্রেজানা গিয়েছে, মৃতরা পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টারের বাসিন্দা৷ এ দিন রাজা দাস নিজের বাড়িতে জমা জলের মধ্যে দাঁড়িয়ে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন৷ তা দেখে তাঁর স্ত্রী পৌলোমী দাস ছুটে গিয়ে বাঁচাতে যান৷ কিন্তু, বিদ্যুৎস্পৃষ্ট হন৷ তাঁদের বাঁচাতে এগিয়ে আসে বড় ছেলে শুভ দাস৷ তখন ছোট ছেলে ঘরের ভেতরে খাটে বসে সব দেখছে৷ পরে চিৎকার করে স্থানীয় মানুষজনকে ডাকে৷

প্রতিবেশীরা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে বারাকপুর বিএনবোস মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

 

advt 19

 

 

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...