Saturday, June 13, 2026

মহন্ত নরেন্দ্র গিরির অস্বাভাবিক মৃত্যুতে ধৃত শিষ্য

Date:

Share post:

প্রয়াগরাজে রহস্যমৃত্যু অখিল ভারতীয় আখাড়া পরিষদের প্রধান মহন্ত নরেন্দ্র গিরির (Nagendra Giri)। এর জেরে FIR দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে আত্মহত্যা হলেও এ নিয়ে বিতর্ক দেখা দেয়। কারণ, সুইসাইড নোটে এক শিষ্য আনন্দ গিরির (Anand Giri) বিরুদ্ধে অভিযোগ করছেন মহন্ত। সেই অভিযোগের ভিত্তিতে আনন্দকে গ্রেফতার করা হয়েছে।

প্রয়াগরাজে (Prayagraj) বাঘামবাড়ি মঠে মহন্তের ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ মেলে। পাওয়া যায় ১২ পাতার সুইসাইড নোট (Suicide Note)। ওই নোটের সূত্র ধরেই হরিদ্বার থেকে আনন্দ গিরিকে গ্রেফতার করে পুলিশ। সুইসাইড নোটে আনন্দের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন নরেন্দ্র গিরি। সে কারণে তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন বলেও উল্লেখ করা রয়েছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর হেলিকপ্টার, আহত দুই

আবার আনন্দের অভিযোগ, তাঁর গুরুজিকে খুন করা হয়েছে। কার সঙ্গে নরেন্দ্র কোন বিভাগ ছিল না। পুলিশ আর জমি মাফিয়ারা তাঁকে চক্রান্তে করে ফাঁসিয়েছে বলে অভিযোগ আনন্দের।

এডিজি প্রশান্ত কুমার জানান, সুইসাইড নোটে নরেন্দ্র গিরি তাঁর উত্তরাধিকারের বিষয়টি লিখে গিয়েছেন। মহন্ত গিরি মঠ ও আশ্রম নিয়ে ভবিষ্যতে কী করতে হবে? তাও লিখে গিয়েছেন।সুইসাইড নোটটিকে এক ধরনের ইচ্ছাপত্রই বলা যায় বলে মত পুলিশের। তবে, মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে।

advt 19

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...