Sunday, June 7, 2026

বেনজির ঘটনা কলকাতা হাইকোর্টে, বিচারপতি ফেরানো হল পুরোনো জায়গাতেই

Date:

Share post:

নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে৷

২০১১ সালে কলকাতা হাইকোর্টেই বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন জয়মাল্য বাগচি। ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত তিনি কলকাতাতেই ছিলেন৷ এরপর তিনি বদলি হন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে৷ বুধবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি জয়মাল্য বাগচিকে ফের বদলি করেছে কলকাতা হাইকোর্টেই৷ হাইকোর্টের ১৫০ বছরের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম৷

অতীতে অসংখ্য বিচারপতি অন্য রাজ্যের হাইকোর্টে গিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে অবসর গ্রহণ করছেন অথবা কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন। কিন্তু জয়মাল্য বাগচিকে আবার কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দিচ্ছে শীর্ষ আদালতের কলেজিয়াম৷ সেই দিক থেকে এটি বেনজির ঘটনা। হাইকোর্টের প্রবীণ আইনজীবীরা এমন ঘটনা অতীতে কখনও দেখেননি বলেই জানিয়েছেন৷

আরও পড়ুন- গলাটা কেটে মৃত্যু হতে পারতো, নন্দীগ্রাম প্রসঙ্গে বিজেপিকে দানবিক-ভয়ঙ্কর বিশেষণ মমতার

advt 19

 

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...