Monday, April 6, 2026

‘ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া’ গানে কালারফুল মদন ভাইরাল

Date:

Share post:

মুক্তি পেল মদন মিত্রর নতুন গান ‘ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া।’ একেবারে নিজের কণ্ঠে গানটি গেয়েছেন মদন। র‍্যাপ করেছেন। এমনকী গানের তালে পাও মিলিয়েছেন তিনি। পুজো উপলক্ষে মুক্তি পেয়েছে এই গান।
আসলে পুজোর সঙ্গে রয়েছে উপনির্বাচন। আর রয়েছে ২০২৪ এর লোকসভা নির্বাচন। সব মিলিয়েই নাচ-গান-র‍্যাপে গান বেঁধে চমকে দিয়েছেন ‘কালারফুল’ মদন মিত্র।
গানে মা দুর্গার সঙ্গে উল্লেখ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও নামও। গানটির অর্থ, ‘ভারত নিজের মেয়েকে চায়’।

গানের শুরুতেই ‘জাগো’ গেয়ে মহালয়ার আমেজ এনেছেন মদন মিত্র। তার পরেই ফিরে গেছেন তার স্বভাবসুলভ মুডে। গেয়েছেন ‘ওহ লাভলি’ও। উপনির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কালারফুল বলেছিলেন। গানের মধ্যেই মমতার কথায় নিজেকে কালারফুল বলতেও ভোলেননি তিনি। সঙ্গে র‍্যাপের মাধ্যমে দিয়েছেন নিজের পরিচয় এমএম অর্থাৎ মদন মিত্র। এই গানে বিঁধেছেন বিজেপিকেও। এই গানটি আপলোডের কিছুক্ষণের মধ্যেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের। মাত্র ২ ঘণ্টায় ৬.৯ হাজার রিঅ্যাক্ট। ২.৪ হাজার বার শেয়ার করা হয়েছে। আর কমেন্টবক্স উপচে পড়েছে নেটিজেনদের বক্তব্যে ।

 

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...