Monday, April 6, 2026

চার্জশিট বিতর্কে বিধানসভার স্পিকারকে দ্বিতীয়বার চিঠি পাঠাল ইডি

Date:

Share post:

চার্জশিট বিতর্কে ফের বিধানসভার স্পিকারকে চিঠি দিল ইডি। নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী সহ তিন বিধায়ককে আইন মেনেই চার্জশিট দেওয়া হয়েছে বলে ওই চিঠিতে ফের একবার স্পষ্ট করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এছাড়াও সেখানে উল্লেখ রয়েছে যে, আর্থিক তছরুপ মামলায় মন্ত্রী, বিধায়কদের চার্জশিট দেওয়ার ক্ষেত্রে স্পিকারের অনুমোদনের প্রয়োজন নেই।

বুধবারই কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই আধিকারিকদের তলব করেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ইডি-র তরফে চিঠি দিয়ে স্পিকারকে জানোন হয়েছে যে, তাদের কোনও প্রতিনিধি আজ বিধানসভায় হাজির হবেন না। তবে সিবিআই-য়ের কোনও আধিকারিক আজ বিধায়নসভায় যাচ্ছেন কিনা তা জানা যায়নি।

নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়কের নামে চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কেন তাঁকে অন্ধকারে রেখে এই চার্জশিট দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন বিধানসভার স্পিকার। স্পিকারের যুক্তি, প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্ট ধারায় চার্জশিট দেওয়ার আগে অধ্যক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের জন্য তিনি তলব করেন সিবিআইয়ের ডিএসপি সত্যেন্দ্র সিং ও ইডির আধিকারিক রথীন বিশ্বাসকে।এরপরই ইডি-র তরফে মঙ্গলবার স্পিকারকে চিঠি দেওয়া হয়। বলা হয় আইন মেনেই অভিযুক্ত মন্ত্রী, বিধায়কদের চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু এই যুক্তিতে সন্তুষ্ট হননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাই ওই দিনই তিনি পাল্টা চিঠি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বুধবারই তলব করেন।

আরও পড়ুন – কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোই লক্ষ্য: মার্কিন সফরের আগে বিশেষ বার্তা মোদির

এই তলবের প্রেক্ষিতেই ইডি স্পিকারকে দ্বিতীয়বার চিঠি দেয়। চিঠিতে বলা হয়েছে, নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী সহ তিন বিধায়ককে আইন মেনেই চার্জশিট দেওয়া হয়েছে। ইডির তরফে যুক্তি্, আর্থিক তছরুপ মামলায় মন্ত্রী, বিধায়কদের চার্জশিট দেওয়ার ক্ষেত্রে স্পিকারের অনুমোদনের প্রয়োজন নেই, রাজ্যপালের অনুমোদনই যথেষ্ট।

 

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...