Saturday, June 27, 2026

পাকিস্তানের বাবরকে হারিয়ে বিশ্বজয়ী পঙ্কজ আদবানি

Date:

Share post:

স্নুকারে ( Snooker) আবারও খেতাব জয় পঙ্কজ আদবানির( Pankaj Advani)। দোহায় আয়োজিত আইবিএসএফ ৬ স্নুকার বিশ্বকাপের ফাইনালে (IBSF 6-Red Snooker World Cup Final )পাকিস্তানের ( Pakistan) বাবর মাসিহকে হারিয়ে বিশ্বজয়ী হলেন তারকা ভারতীয় কিউইস্ট পঙ্কজ।

ম‍্যাচের প্রথম থেকেই দাপট দেখান পঙ্কজ। যদিও ম‍্যাচে চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম ফ্রেমে পঙ্কজ দাপুটে জয় পেলেও দ্বিতীয় ফ্রেমে কামব্যাক করেন বাবর। এরপর পরপর দুটি ফ্রেম জিতে ৩-১ ফলে এগিয়ে যান পঙ্কজ। তবে পঞ্চম ফ্রেমে আবারও কামব্যাক করেন বাবর। এরপর পরপর তিনটি ফ্রেম জিতে ৬-২ ফলে এগিয়ে যান পঙ্কজ।

কিন্তু তা সত্ত্বেও হাল ছাড়েননি পাকিস্তানের বাবর। পরপর তিনটি ফ্রেম জিতে ৬-৫ ফলে আনেন বাবর। আর শেষ ফ্রেমে দুর্দান্ত ৩৫ ব্রেক পয়েন্ট স্কোর করে খেতাব জিতনেন পঙ্কজ।

আর এই জয়ের সঙ্গে ১৪ দিনের ব্যবধানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জিতলেন পঙ্কজ। আর এর জেরে ১১ বার এশিয়া সেরা ও ২৪ বার বিশ্বসেরার তকমা পেলেন ভারতীয় এই স্নুকার।

জয়ের পর পঙ্কজ বলেন, “আমি যেন স্বপ্নের মধ্যে রয়েছি। এতদিন টেবিল থেকে দূরে থেকে, পরপর দুটি খেতাব জিতে বুঝে গিয়েছি যে আমার প্রত্যয় ও জেতার খিদে এতটুকুও কমেনি। এই দুটি জিতে খুবই ভাগ্যবান বোধ করছি। খুব খুশি যে দেশের হয়ে দুটি পদক জিতে বাড়ি ফিরব।”

আরও পড়ুন:এবার আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলে হস্তক্ষেপ তালিবানের, সরিয়ে দেওয়া হল বোর্ড প্রধানকে

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...