Saturday, April 4, 2026

জলপাইগুড়িতে শুরু হল স্বনির্ভর গোষ্ঠী নির্মিত সামগ্রীর প্রদর্শন

Date:

Share post:

জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার থেকে শুরু হল স্বনির্ভর গোষ্ঠীর সদস্য‌দের দ্বারা নির্মিত বিভিন্ন সামগ্রীর প্রদর্শন ও প্রচার অনুষ্ঠান।জেলা গ্রামোন্নয়ন দফতর ও ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের ব‍্যবস্থা‌পনায় আয়োজিত এই প্রদর্শনী অনুষ্ঠান হচ্ছে জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে। আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক‌রা। আগামী তিনদিন ধরে চলবে এই প্রচার প্রদর্শনী। জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর শিল্পী‌রা অংশ নিয়েছে‌ন এই প্রদর্শন ও প্রচার অনুষ্ঠানে। জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক সূর্য ব‍্যানার্জি জানান, এই বিশেষ আয়োজন খোলা থাকবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত চলবে প্রদর্শন। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর সঙ্গে এনেছেন পাটের তৈরি কাপড়। এছাড়া বিভিন্ন ছোট ছোট জিনিস রয়েছে এখানে। রয়েছে চিংড়ির চপ, মুরগি, সবজি, মোমো, চারাগাছ ইত্যাদি।

advt 19

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...