Saturday, June 27, 2026

ভবানীপুরে কোভিড বিধি ভেঙে প্রচার করতে চেয়ে পুলিশের সঙ্গে বচসা সুকান্তর

Date:

Share post:

কোভিড বিধি ভেঙে ভবানীপুরে প্রচারে গিয়ে পুলিশের সঙ্গে বচসা জড়ালেন বিজেপির (Bjp) সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। নতুন দায়িত্ব পেয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলতে চাইছেন সুকান্ত।ভবানীপুরে দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের (Priyanka Tibrewal) হয়ে বুধবার সকালে প্রচারে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন প্রচুর বিজেপি কর্মী-সমর্থক। অভিযোগ অধিকাংশের মুখে মাস্ক ছিল না। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সংরক্ষিত এলাকায় ঢুকতে চান তিনি। এতে বাধা দেয় পুলিশ। কোভিড বিধি মানা হচ্ছে না এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে ওই অঞ্চলে ঢোকা যাবে না বলে তাঁকে জানান ডিসি সাউথ আকাশ মাঘারিয়া (DC South Akash Maghariya)। কিন্তু কোনও আইনি যুক্তি মানতে চাননি সুকান্ত।

অভিযোগ, উল্টে ক্রমাগত পুলিশের উপর মিথ্যে দোষারোপ করে দলীয় কর্মীদের উত্তেজিত করার চেষ্টা করেছেন সুকান্ত মজুমদার। পুলিশের উদ্দেশ্যে ‘অপমানজনক’ মন্তব্যও করেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও শেষ পর্যন্ত ফিরতে হয় তাঁকে।

পুলিশ আধিকারিক আইন অনুযায়ী তাঁর সঙ্গে কথা বলতে চান। কিন্তু একজন সাংসদ হওয়া সত্বেও আইনের পরিভাষা মানতে চাননি সুকান্ত। রাজনৈতিক মহলের মতে, নতুন দায়িত্ব পেয়েই নিজের দম দেখানোর উৎসাহে মেতেছেন তিনি। ফলে আইন ভেঙে কর্মী-সমর্থকদের সামনে নিজেকে প্রমাণ করতে চাইছেন।

আরও পড়ুন:ভোট প্রচারে নয়, সাংসদ হিসেবে নিজের এলাকাতেই সময় দিতে চান দিলীপ ঘোষ


 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...