Monday, March 16, 2026

কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোই লক্ষ্য: মার্কিন সফরের আগে বিশেষ বার্তা মোদির

Date:

Share post:

রাষ্ট্রসঙ্ঘের(United Nation) সাধারণ সভা ও কোয়াড বৈঠকে যোগ দিতে বুধবার আমেরিকার(America) উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন বিমানবন্দর থেকে রওনা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়ে গেলেন, ‘আমেরিকার সাথে বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা হবে এই মার্কিন সফরে। পাশাপাশি ভারতের কৌশলগত অংশীদার দেশেগুলির (জাপান এবং অস্ট্রেলিয়া) সঙ্গে সম্পর্ক সুসংহত করা এবং বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুতে একে অপরকে সহযোগিতা, বোঝাপড়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনার উপলক্ষ হবে এই সফর।’ অনুমান করা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর এই সফরে আলোচনার অন্যতম বিষয় হিসেবে থাকবে আফগানিস্তান ইস্যুও।

আরও পড়ুন:১০০ কোটি ভারতীয়র আধার কার্ডের তথ্য হাতিয়েছে চিন! চাঞ্চল্যকর রিপোর্ট

প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের ৭৬তম সাধারণ সভা এবং কোয়াড সম্মেলেন যোগ দিতে বুধবার আমেরিকা রওনা দিয়েছেন নরেন্দ্র মোদী। তার সফরসঙ্গী হয়েছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শংকর সহ বেশ কয়েকজন। তিনদিনের এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউজে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন মোদি। মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। মূলত দক্ষিণ এশিয়ার সমস্যাগুলি নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি কোয়াড সম্মেলনে চার দেশের ফোকাসে থাকবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের প্রভাব বিস্তারের বিষয়টি।

advt 19

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...