Saturday, April 4, 2026

দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পেরে উচ্ছসিত ত‍্যাগী

Date:

Share post:

মঙ্গলবার পাঞ্জাব কিংসকে( Punjab Kings) ২ রানে হারিয়েছে রাজস্থান রয়‍্যালস( Rajasthan Royals)। শেষ ওভারে রাজস্থানকে জয় নিশ্চিত করে দেন কার্তিক ত‍্যাগী( Kartik Tyagi)। শেষ ওভারে পাঞ্জাব কিংসের দরকার ছিল মাত্র ৪ রান, তাদের হাতে ছিল ৮ উইকেট। সেখান থেকে ত্যাগী রাজস্থান রয়্যালসকে ম‍্যাচ জিতিয়ে দেন। তাঁর শেষ ওভারে ওঠে মাত্র ১ রান, তুলে নেন ২ উইকেট। যা দেখে ত‍্যাগীর প্রশংসায় বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। ত‍্যাগী মঙ্গলবার তাঁর বোলিং-এ অবাক করেছেন সকলকে। এমনকি নিজের বোলিংই অবকা রাজস্থানের এই বোলার।

ম‍্যাচ শেষে ত‍্যাগী বলেন,”বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি, টি-২০ এমন এক ধরনের ক্রিকেট, যেখানে প্রতি মুহূর্তে রঙ বদলাতে থাকে। তাই বিশ্বাস রাখতে হয়েছিল। আমি নিজেও তো যথেষ্ট খেলা দেখেছি। তাতে বুঝতে পেরেছি, এখানে অবাক করার মতো ঘটনা ঘটে। এ বার আমি এই অবাক করার মতো ঘটনা ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলাম। যা ভালো লাগছে। দলকে জেতাতে পেরে আমি খুশি।”

আরও পড়ুন:পাকিস্তানের বাবরকে হারিয়ে বিশ্বজয়ী পঙ্কজ আদবানি

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...