Sunday, April 5, 2026

বিশ্বভারতীর শিক্ষার্থীদের দাবি উপাচার্যর পদত্যাগ, আচমকাই টানা ছুটিতে  বিদ্যুৎ চক্রবর্তী , বাড়ছে জল্পনা

Date:

Share post:

বিশ্বভারতী (visva sbhrati )বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ও পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণে এলেও অশান্তি এখনো পুরোপুরি মেটেনি। বহিষ্কৃত তিন ছাত্রর ক্লাসে ফেরার অনুমতি মিলেছে। তবে পড়ুয়াদের দাবি, উপাচার্যের (VC) পদত্যাগ। আর সেই দাবিতে শিক্ষার্থীরা অবিচল । এরইমধ্যে আচমকা ছুটিতে চলে গেলেন বিশ্ব ভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (VC Bidyut Chakraborty)। পাঁচ দিনের ছুটি নিয়েছেন তিনি। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে থাকছেন উপাচার্য। এই পাঁচ দিন উপাচার্য পদ সামলাবেন বিশ্বভারতীর শিক্ষাভবনের অধ্যক্ষ তারাপ্রসাদ চট্টোপাধ্যায়। উপাচার্যর এই টানা ছুটি নিয়ে বেড়েছে জল্পনা । কারণ জানা গিয়েছে তিনি দিল্লি যাচ্ছেন। যদিও কী কাজে এবং কার কাছে তা জানা যায়নি।

 

বিশ্বভারতীর অচলাবস্থা কাটার পর উপাচার্য ছুটি নেওয়ায় শান্তিনিকেতনে তৈরি হয়েছে জোর জল্পনা। বিশ্বভারতীর ওয়েবসাইটে উপাচার্যের ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রের খবর, বিশ্বভারতীতে ছাত্র আন্দোলনে অচলাবস্থা কাটার পর দিল্লি থেকে ডাক পেয়েছেন উপাচার্য। তাই তড়িঘড়ি আজ দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। কেন্দ্রীয় শিক্ষা দফতর থেকে ডাক পেয়েছেন বলে সূত্রের খবর। বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে উপাচার্যের সঙ্গে কথাবার্তা হওয়ার সম্ভাবনা কেন্দ্রীয় মন্ত্রকের।

 

 

advt 19

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...