Tuesday, April 14, 2026

স্পেশাল’ আসানসোলের জন্য তহবিল থেকে কত খরচ? অভিযোগের জবাবে খতিয়ান বাবুলের

Date:

Share post:

সদ্য বিজেপি (Bjp) ছেড়ে তৃণমূলে (Tmc) যোগ দেওয়া বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি তাঁর লোকসভা কেন্দ্র আসানসোলের মানুষের সঙ্গে প্রতারণা করলেন। এই অঞ্চলের উন্নয়ন তাঁর সিদ্ধান্তের জন্য ব্যাহত হবে। বিজেপি যখন তাঁর বিরুদ্ধে এই অভিযোগের সরব, তখনই সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজের পেজে তাঁর সংসদ তহবিলের টাকা কীভাবে কত টাকা খরচ করেছেন, তাঁর খতিয়ান দিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

https://www.facebook.com/195086033867546/posts/4511869835522456/

 

তিনি লেখেন,

“Dear Asansol,

আসানসোলের বিভিন্ন

অঞ্চল থেকে যে অনুরোধগুলি এসেছিলো, সেই মতো এবছরের MPLAD এর বাৎসরিক 5 কোটি টাকার মধ্যে যে টুক বাকি ছিল, সেই দুকোটি কুড়ি লক্ষ টাকার কাজ (Rs.2,20,000,000) আজ মঞ্জুর করলাম।তিনকোটি অষ্টআশি লক্ষ টাকার কাজ আমি প্রায় দু বছর বন্ধ থাকা পর যখন নতুন করে MPLAD -এর কাজ শুরু হয়েছিল, তখনই দিয়েছিলাম | অর্থাৎ আগামী বছর মার্চ মাস অবধি যে পাঁচ কোটি টাকা পাওয়া যায়, তার পুরোটাই আসানসোলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিভিন্ন উন্নয়মূলক কাজের জন্য মঞ্জুর করলাম | আশা করি জেলা প্রশাসক এই কাজগুলি বিভিন্ন Executing Agency, (Asansol Municipal Corporation ADDA ইত্যাদি) কে দিয়ে দ্রুত সুসম্পন্ন করবেন | আমি ব্যক্তিগতভাবেও ওনার সাথে এব্যাপারে কথা বলে নেব | 🙏

#মানুষের_টাকায়_মানুষের_কাজ |”

 

একইসঙ্গে বাবুল জানান, তিনি যেখানেই থাকুন না কেন আসানসোলের মানুষ তাঁর কাছে ‘স্পেশাল’।

 

তৃণমূলে যোগ দেওয়ার পরেই বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন, তিনি সাংসদ পদ ছাড়বেন। সেইমতো দিল্লিতেও গিয়েছেন তিনি। সূত্রে খবর, বৃহস্পতিবারই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন।

 

advt 19

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...