Thursday, June 25, 2026

স্থিতিশীল কুণাল ঘোষ, বিকেলের বিমানে ফেরানো হতে পারে কলকাতায়

Date:

Share post:

শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের(Kunal Ghosh)। আইএসএল আগরতলা হাসপাতলের(Agartala Hospital) সূত্রে জানা গিয়েছে, বর্তমানে স্যালাইন চলছে ওই তৃণমূল নেতার। তবে রক্তচাপে ধারাবাহিকতার সমস্যা রয়েছে। শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। আজকেই শেষ হবে হল্টার মনিটরিং। পাশাপাশি ত্রিপুরা(Tripura) থেকে কুণাল ঘোষকে কলকাতায় ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। ডাক্তারদের অনুমতি নিয়ে বৃহস্পতিবার বিকেল ৫.২০ মিনিটের বিমানে তাকে ফিরিয়ে আনা হতে পারে কলকাতায়

উল্লেখ্য, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ত্রিপুরা পুলিশ। সেই মামলায় তদন্তে সহযোগিতার জন্য পূর্বনির্ধারিত সূচি মেনে মঙ্গলবার বেলা ১১.৪৫-নাগাদ এনসিসি (NCC) থানায় যান তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কুণাল ঘোষ সহযোগিতা করেছেন বলে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে থানার তরফে চিঠিও দেওয়া হয়। কিন্তু বেরনোর মুখে অসুস্থ হয়ে পড়েন কুণাল।

আরও পড়ুন:প্রতি দু’বছর অন্তর বিশ্বকাপ? ফিফার প্রস্তাবে অশনি সঙ্কেত দেখছে উয়েফা

এটা নিয়ে অপপ্রচার শুরু করে বিরোধীরা। রটানো হয়, জেরায় অসুস্থ হয়ে পড়েছেন কুণাল ঘোষ। এই ন্যাক্কারজনক গুজবের তীব্র প্রতিবাদ করে তৃণমূল। কুণাল নিজেও টুইটে জানান, সমস্ত জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছ থেকে জেরায় সহযোগিতা করার চিঠি পাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ধরনের অপপ্রচারকে তীব্র ধিক্কার জানান তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তৃণমূল নেতৃত্ব। এরপর বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আজকের বিমানেই তিনি ফিরবেন কলকাতাতে।

advt 19

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...