Wednesday, June 24, 2026

এবার আগরপাড়ায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের

Date:

Share post:

অবিরাম বৃষ্টিতে জলমগ্ন শহর-শহরতলীর বিস্তীর্ণ এলাকা। আর সেই জমা জলেই বিপত্তি। ফের বিদ্যুৎস্পৃষ্ট (Electrostatic) হয়ে মর্মান্তিক দুর্ঘটনা। টিটাগড়-খড়দহ-দমদমের পর এবার আগরপাড়া (Agarpara)। এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পৌঢ়ের। মৃতের নাম দীপক চৌধুরীর (৬৫)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আগরপাড়ার তারাপুকুর এলাকায়।

 

জানা গিয়েছে, তারাপুকুর এলাকার বাসিন্দা দীপক চৌধুরীর বাড়ির আশপাশে জল জমে ছিল। রাতে বাইরে থেকে ফেরার সময় বাড়ির সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এরপর প্রতিবেশিরা খড়দহ থানা ও বিদ্যুৎ বিভাগে খবর দেয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর খড়দহ থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় দীপকবাবুকে উদ্ধার করে। বলরাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

এর আগে গত মঙ্গলবার খড়দহ এবং টিটাগড়ে একইভাবে জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হয়। বুধবার বিকেলে দমদম বান্ধবনগরে খেলতে গিয়ে লাইট পোস্টে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দু’জন নাবালিকা। এ নিয়ে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। তাদের মধ্যে তিনজন শিশু

 

advt 19

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...